সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

অভয়নগরে অসহায় শিশুর চিকিৎসায়, পাশে দাঁড়ালো প্রজাপতি স্পোর্টিং ক্লাবের,সদস্যগণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বৌ বাজার এলাকার নুর ইসলামের মেয়ে, অসহায় ফাতেমা (৯) দীর্ঘদিন যাবত পেটে ব্যথা জনিত রোগে ভুগছিলেন। আর্থিক অনটনের কারনে মেয়েকে কোন ভাল চিকিৎসা দিতে পারছিল না মেয়েটির পরিবার। ১৪/০৮/২০২০ ইং (রোজ শুক্রবার) সকালে ফাতেমার পেটে ব্যথা হটাৎ করেই বেড়ে যায়। এ-সময় ফাতেমার চিৎকার – কান্নাকাটি শুনিয়া বৌ বাজার এলাকার প্রজাপতি স্পোর্টিং ক্লাবের জাহিদুল, জমির, ছাইফুল, মাছুদ, সাকিব, বাদল, মেহেদী সহ আরো কয়েকজন মেয়েটিকে একটি প্রাঃ হাসপাতালে নিয়ে তার আল্টাসোনো করলে তার এপেন্ডিসাইড ধরা পড়ে এবং তার ইমারজেন্সি অপারেশন করা প্রয়োজন বলে চিকিৎসক জানান।

 

এ- সময় মেয়েটির পরিবার চিকিৎসা খরচ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। বিষয়টি প্রজাপতি স্পোর্টিং ক্লাবের সদস্যরা বুঝতে পেরে তারা নিজেরাই মেয়েটির চিকিৎসা খরচ দিবে বলে সিদ্ধান্ত নেন, এবং বিকাল বেলায় নওয়াপাড়া আল- মদিনা ক্লিনিকে তার অপারেশন এর জন্য গেলে ডাঃ নাজমুল হুদা বিস্তারিত জানতে পেরে প্রজাপতি স্পোর্টিং ক্লাবের এই মহৎ উদ্যোগ-কে স্বাগত জানান,পাশাপাশি মেয়টির চিকিৎসা খরচ অর্ধেক তিনি বহন করবেন বলে ঘোষনা দেন। এ সময় ডাঃ নাজমুল হুদা প্রজাপতি স্পোর্টিং ক্লাবের সদস্যদের এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য অন্তরিক ভাবে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর