শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দি তিন কিশোর নিহত ; তদন্ত কমিটি গঠন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শেখ আলী আকবার সম্রাটঃ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দি তিন কিশোর নিহত হওয়ার ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদফতর। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম এ কমিটি গঠন করে বিজ্ঞপ্তি জারি করেন। কমিটির প্রধান করা হয়েছে সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রতিষ্ঠান) সৈয়দ মোহাম্মাদ নুরুল বসিরকে। তার সঙ্গে তদন্ত কাজে সহায়তা করবেন উপপরিচালক (প্রতিষ্ঠান-২) এসএম মাহমুদুল্লাহ। আগামী তিন কর্মদিবসের মধ্যে এ কমিটিকে মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদফতর যশোরের উপ-পরিচালক অসিত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তদন্ত কমিটি গঠনের চিঠি এদিকে, নিহত তিন কিশোরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আহম্মেদ তারেক সামস নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের উপস্থিতে ময়নাতদন্ত সম্পন্ন করেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ আগস্ট) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারপিটের ঘটনায় ৩ বন্দি কিশোর নিহত হয়। এ সময় আহত হয় ১৫ জন। আহতদের পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর