মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় সরকারি কলেজ মাঠে ঘাসের চাষ ; জনমনে ক্ষোভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

চলনবিলের আলো ভাঙ্গুড়া অফিস:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী অনাস কলেজ মাঠে ঘাসের চাষ করেছে কতৃপক্ষ। ঐতিহ্যবাহি এই কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কলেজ মাঠে প্রতিদিন বিকেলে স্থানীয় কিশোর,যুবক ও ছাত্ররা খেলাদুলা করতো। কিন্তু করোনা ভাইরাসের প্রদূর্ভাবের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে এ মাঠে ঘুরি উড়ানোর প্রতিযোগিতাসহ বিভিন্ন উপায়ে মানুষ সময় পার করতো।

 

কিন্তু ঘাস চাষ করার ফলে বিকেলে কলেজ এলাকার দোকান পাটে স্থানীদের আড্ডা দিতে দেখা যায়। সারাদেশেরে ন্যায় ২০১৯ সালে এ কলেজটি সরকারি করণের ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । কলেজের প্রাচীর ঘেরা বিশাল মাঠে ঘাসের চাষ করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

বুধবার সরেজমিন সরকারি কলেজে গিয়ে দেখা যায়, প্রচীর ঘেরা প্রায় ২ একর মাঠ জুড়ে মাসকলাই ঘাস। মাঠের এক পাশে ২০/২৫ টি গরু বেঁধে ঘাস খাওয়ানো হচ্ছে। জানা গেছে, খামারিদের কাছে এই ঘাস কলেজ কর্তৃপক্ষ ৩০ হাজার টাকায় বিক্রি করেছেন।

এ বিষয়ে সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান বলেন, করোনভাইাসের কারণে কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রাখতে চতুর্থ শ্রেণির কর্মচারিরা ঘাসের চাষ করেছেন।

কলেজের সভাপতি ও ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, কলেজ মাঠে ঘাস চাষের বিষয়ে তিনি অবগত নন। তবে বিষয়টি নিয়ে অধ্যক্ষের সাথে কথা বলবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর