সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

বঙ্গবন্ধুর শাহাদাৎ বাষির্কীতে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আগৈলঝাড়ায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্ধোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বিভাগীয় প্রশাসনের তত্বাবধানে জেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অংশ গ্রহনে ৩শ ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষর চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন পূর্ব সভায় বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফারিহা তানজিন।

ভিডিও কনফারেন্স শেষে উপজেলা পরিষদ চত্তরে গাছের চারা রোপন করে কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, উপজেলা বনায়ন কর্মকর্তা মনীন্দ্র নাথ হালদারসহ প্রমুখ কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর