শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

যশোরে সদরে স্কুলছাত্রী অপহরণ,থানায় মামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরে অন্যনা সুলতানা মেঘনা (১৫) নামে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। অপহৃত মেঘনা সদরের তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সদর উপজেলার নিশ্চিন্তপুর বিশ্বাসপাড়ার অপহৃত স্কুল ছাত্রীর পিতা কামরুজ্জামান বাদি হয়ে কোতয়ালি থানায় মামলাটি করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করা হয়। একমাত্র আসামি হচ্ছে, সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মোনায়েম বিশ্বাসের ছেলে ইশান আলী (২২)। মামলায় উল্লেখ করা হয়েছে, তার মেয়ে অন্যনা সুলতানা মেঘনা তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে লেখাপাড়া করে।

 

স্কুলে যাওয়া আসার পথে আসামি ইশান মেয়েকে উত্ত্যক্ত করে ও প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি মেয়ে তাকে জানায়। তার এ প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েকে বিয়ের প্রলোভন দেয়। গত ৬ আগস্ট সন্ধ্যায় মেয়ে ডাল কেনার জন্য বাড়ির পাশে মুদি দোকানে যাচ্চিল। পথে বাড়ির সামনে ইটের সোলিয়ং রাস্তায় পৌছুলে ১ নং আসামি ইশানসহ অজ্ঞাত আসামিদের সহযোগিতায় মেয়েকে ধরে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে বারিনগর বাজারের দিকে চলে যায়। কামরুজ্জামান মেয়েকে খোজাখুজি করে না পেয়ে শেষে সোমবার রাতে থানায় মামলাটি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর