সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

গোপালপুরে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

মো.নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, (৯ আগস্ট) রবিবার বিকেলে উপজেলা হলরুমে, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় শোক দিবস পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এবং বক্তারা করোনা এর সংক্রামক এড়িয়ে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানান।
উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন গোপালপুর-ভূঞাপুরে মাননীয় জাতীয় সংসদ সদস্য ছোট মনির, সভায় আরো বক্তব্য প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, আলম নগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মোমেন, হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ ও সুধী সমাজ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর