বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

কলেজ ছাত্রী রানী মন্ডলের বড় হওয়া হলোনা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

নগরীর বয়রা এলাকায় ভাড়া বাসায় ফ্যানের আংটার সাথে ওড়না পেচিয়ে রানী মন্ডল (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রানী মন্ডল বাগেরহাট জেলার মংলা উপজেলার জয় খাঁ এলাকার গৌর মন্ডলের মেয়ে। খুলনা সিটি পলিটেকনিক ইনষ্টিটিউটের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর বয়রা মেইন রোড সংলগ্ন হাজী ফয়েজ উদ্দিন গার্লস স্কুলের পাশে একটি বাড়িতে মেস করে ভাড়া থাকতেন রানী মন্ডল(১৯)। সেখানে রুমের মধ্যে দড়জা লাগিয়ে অনেক ক্ষণ থাকায় পাশের রুমে অন্য শিক্ষার্থী তাকে ডাকা ডাকি করে। কোন সারা শব্দ না পেয়ে দড়জা ভেঙ্গে তাকে ফ্যানের আংটার সাথে ঝুলে থাকতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এখনও কোন মামলার খবর পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর