বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সলঙ্গায় গৃহবধুকে শ্বাসরোধে হত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের সলঙ্গায় গভীর রাতে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে,আজ বৃহ:বার ভোর রাতে কিসামত সলঙ্গা গ্রামে। জানা গেছে,সলঙ্গা থানার কিসামত সলঙ্গা গ্রামের শমসের আলীর মেয়ে জমিলা খাতুন (৩২) এর সাথে একই গ্রামের সাখাওয়াৎ শিকদারের ছেলে মোতালেব ( ৩৬) এর বিয়ের সংসারে ৩ টি সন্তান হয়।স্বামী মোতালেব স্ত্রী,সন্তানকে রেখে ফেসবুকে প্রেম করে লালমনির হাটের তাছলিমা নামের অন্য এক মেয়েকে বিয়ে করায় প্রথম স্ত্রী জমিলা বাবার বাড়িতেই সন্তানদের নিয়ে বসবাস করে।

 

এ কারনে সংসারে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ লেগেই থাকত। ঘটনার তারিখে তারা স্বামী -স্ত্রী আত্মীয় বাড়িতে দাওয়াত খেয়ে রাত ১২ টার দিকে এসে বাড়িতে শুয়ে পড়ে। বাড়ির লোকেরা ভোর বেলা উঠে ঘরের চৌকির উপর গলায় ওড়না মোড়ানো অবস্থায় মৃত দেখতে পায়। তখন স্বামী মোতালেবকে খুজে না পেয়ে ফোন করলে সে বলে আমি মাছের আড়তে কাজে আসছি।এ দিকে মেয়েটির কানে,গলায় ও নাকের গহনাও পাওয়া যাচ্ছে না বলে জানান পরিবারের অন্যান্যরা।

 

নিহতের বাবা শমসের আলী সহ মামা পরব আলী,আয়নাল,ময়নাল সহ উপস্থিত অনেকেই অভিযোগ করে জানান,জমিলাকে ঘাতক স্বামী মোতালেব বালিশ চাপা/ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এ ঘটনাটি নিশ্চিত করে ৪ নং ওয়ার্ডের মেম্বর ছানোয়ার হোসেন জানান,জমিলা নিহত হওয়ার ঘটনা সত্য।তবে কি কারনে নিহত হয়েছে এখনও জানা সম্ভব হয়নি। নিহতের পরিবার সকাল ৮ টার দিকে সলঙ্গা থানা পুলিশকে খবর জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর