বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

যশোরে ৪টি ঔষধের দোকান ও ৫ টি বাস চালককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে যশোর শহরের ৪ টি ঔষধের দোকান তিনটি বাসের চালক ও সড়ক পরিবহন আইন না মানায় আরো দুই বাস চালককে মোট ৭ হাজার ৯ শ টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালতের পেশকার জ্বালাল উদ্দিন জানান, বুধবার সকালে শহরের পালবাড়ি মোড়ে স্বাস্থ্য বিধি না মেনে বাসে অতিরিক্ত যাত্রী উঠানোয় গড়াই পরিবহনের একটি ও চৌগাছার দুইটি লোকাল বাসের চালকের কাছ থেকে সাড়ে ৪ হাজর টাকা ও সড়ক পরিবহন আইন না মানায় সদর উপজেলার চুরামনকাঠিতে দুইটি বাসের চালকের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষচন্দ্র। এদিকে একই দিন বিকেলে শহরের বঙ্গবাজারে অভিযান চালিয়ে একটি ঔষধের দোকানীকে ৫ শ, বঙ্গবাজারের সামনে সর্দার মেডিসিন মার্কেটে ২ টি ঔষধের দোকানীকে ৬শ ও শহরের দড়াটানায় জেনারেল হাসপাতালের সামনে রিপন ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩শ টাকা, জরিমানা আদায় করা হয়। পেশকার জ্বালাল উদ্দিন জানান, স্বাস্থ্য বিধি না মেনে দোকানের সামনে ভীড় করার অপরাধে ১৮৬০ এর ২৬৯ ধারায় এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর