বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ঝালকাঠির গাভা ইউনিয়নে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ॥ আহত ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির গাভারামচন্দ্রপুর ইউনিয়নে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনায় মো: রাসেল খান(৩৩) নামে ১ জন আহত হয়েছে। আহত রাসেল সদর উপজেলার বীরসেনা গ্রামের মৃত হেমায়েত উদ্দিন খানের পুত্র। এ ঘটনায় ৬ আগষ্ট ঝালকাঠি থানায় ভুক্তভোগী রাসেল বাদী হয়ে একখানা অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ঝালকাঠি সদর উপজেলার বের মহল গ্রামের ফারুক হাওলাদরের ছেলে হাছিব হাওলাদার ও রাজিব হাওলাদার, মৃত মন্নান হাওলাদারের ছেলে শাহ আলম হাওলাদার, ফারুক হাওলাদার এবং সেলিম হাওলাদার, আলমগীর হাওলাদারের ছেলে ইমন হাওলাদার, সোবাহান সরদারের ছেলে শাহিন সরদার অত্যন্ত দাঙ্গাবাজ, নেশাখোর ও সংঘবদ্ধ একটি চক্র। ভুক্তভোগী পেশায় একজন মটর সাইকেল চালক।
৬ আগষ্ট যাত্রী নিয়ে বোর্ড স্কুল যাওয়ার পথে বাওনের হাট ব্রিজের উত্তর পাশে দোকানের সামনে বিবাদী হাছিব তার গাড়ীর পিছনে রাজিবকে নিয়ে বেপরোয়াভাবে মটর সাইকেল চালাইয়া ওভারটেক করার সময় রাসেলের গাড়ীতে ধাক্কা দেয়।এতে রাসেল মটর সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পায়। বেপরোয়া গাড়ী চালানোর বিষয়ে রাসেল প্রতিবাদ জানিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে হাছিব ও রাজিব তাদের বন্ধুবান্ধব খবর দিয়ে ঘটনা স্থলে ওৎ পেতে থাকে। রাসেল বোর্ড স্কুল নামক স্থানে কাজ শেষ করে যাত্রী নিয়ে একই রাস্তা দিয়ে ফেরার পথে রাত অনুমান ৮ টার দিকে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বিবাদীরা রাসেলের উপর সন্ত্রাসী হামলা চালায়।এতে রাসেলের শরীরে বিভিন্ন স্থানে ফুলা জখম হয়। রাসেলের সাথে থাকা বাটন মোবাইল এবং তার যাত্রীদের সাথে থাকা স্যামসাং মোবাইল ফোন, নগদ ৬৫ হাজার টাকা বিবাদীরা ছিনিয়ে নেয়।
 এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি থানার এএসআই মোঃ মোঃ জসিম জানান, বাদী রাসেলের লিখিত অভিযোগখানা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর