সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বড়াইগ্রামে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে প্রায় এক কেজী গাজাসহ তিন মাদ্রক ব্যবসাইকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে উপজেলার জোয়ার কারীগরপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যাক্তিরা হলেন, উপজেলার নওদা জোয়ারী গ্রামের সোনাউল্লাহর ছেলে শহিদুল ইসলাম (৩৭), বাগাতিপাড়া উপজেলার চন্দ্রঘইড় বিদ্যুনগর গ্রামের হাবিব সরদার ছেলে হাসান সরদার (২২), পাবনা জেলা আটঘোরিয়া উপজেলার ধলেশ্বর গ্রামের আনসার শেখের ছেলে ওয়াসিম আলী (২৬)।

 

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, ওয়াসিম আলী তিরাইল গ্রামের শশুর আকছেদ আলী বাড়িতে বসবাস করে। গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ৯৫০ গ্রাম, মাদক বিক্রয়লব্ধ নগদ দুই হাজার একশত টাকা, ব্যাটারী চালিত ভ্যান তিনটি মোবাইল ফোনসহ তিন জনকে আটক করা হয়। তিনি আরো জানান, আটক ব্যাক্তিদের বিরুদ্বে বড়াইগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর