সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বন্যার্তদের জন্য চলনবিলে মুজিব কেল্লা তৈরি হবে – পলক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সিংড়া প্রতিনিধি:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বন্যায় চলনবিলবাসিকে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে কাটাতে হচ্ছে। প্রতিটা দুর্যোগে আমরা ছুটে এসেছি। পৃথিবী বড় সংকটের মধ্য রয়েছে। করোনায় কোটি কোটি মানুষ আক্রান্ত। ৫ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মহামারী করোনা ভাইরাস অপরদিকে বন্যা এই দুর্যোগে জননেত্রী শেখ হাসিনার সততা ও সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্য আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন, তবু মানুষের পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি। জনগনের সেবায় আওয়ামীলীগের কর্মীরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা মানুষের কল্যাণে কাজ করছেন। আমরা মিথ্যার রাজনীতি করিনা, ভোটের সময় মানুষের পাশে এসে বড় বড় কথা বলে আমরা ভোট নেয় না। আমরা দুর্যোগে জনগনের পাশে আছি, থাকবো, ইনশাল্লাহ।

 

তিনি আরো বলেন, কেউ অনাহারে থাকবে না, আশ্রয়হীন থাকবে না। আমরা অসহায় মানুষের পাশে দলমত সবাইকে এক কাতারে এসে সহযোগিতার আহবান জানান তিনি। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে ডাহিয়া ও সাতপুকুরিয়া ইউনিয়নে ৫ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রান বিতরন কালে তিনি এসব কথা বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন,ডাহিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, পিআইও আল আমিন সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার হাসানুজ্জামান, ইউনিয়ন সভাপতি মতিউর রহমান রাজা, সাধারন সম্পাদক বেলাল খান, সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ব্যাংকার সুলতান আহমেদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর