মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে সাহিত্য সাময়িকী ‘সাহিত্য তরী’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

এস এ মারুফ:
চাটমোহরের সামাজিক সংগঠন তারুণ্যের আলো’র তরুণ সংগঠকেরা প্রথমবারের মত ‘সাহিত্য তরী’ নামের সাহিত্য সাময়িকী প্রকাশ করে বাজারে ছেড়েছে। গল্প, কবিতা, চিত্রাংকন, প্রবন্ধ, অভিমত সমন্বয়ে ১২ পৃষ্ঠার আংশিক রঙ্গিণ সাহিত্য সাময়িকী ‘সাহিত্য তরী’ সম্পাদনা করেছেন মো: আবু বকর সিদ্দিক।
আজ ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায় চাটমোহর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ছোট্ট পরিসরে ‘সাহিত্য তরী’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকা সম্পাদক রকিবুর রহমান টুকুনের প্রাঞ্জল উপস্থাপনায় প্রকাশনা উৎসবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইসাহক আলী মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকা সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, চেতনায় চাটমোহর-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেমান আসাদ প্রমূখ।
বক্তাগণ, সামাজিক সংগঠন তারুণ্যের আলো’র সাহসী উদ্যোগ ‘সাহিত্য তরী’ প্রকাশনাকে স্বাগত জানান এবং সাময়িকীটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা পর্ব শেষে সাহিত্য তরী’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
প্রকাশনা উৎসবে সাহিত্যানুরাগী ব্যক্তিদের মধ্যে নূরে আলম মঞ্জু, চিত্রাংকন শিক্ষক মানিক দাস, কবি খন্দকার হোসনে আরা হাসি, সাংবাদিক শাহীন রহমান, চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মো: জিয়ারুল হক সিন্টু সহ তারুণ্যের আলো পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সামাজিক সংগঠন তারুণ্যের আলো ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপন এবং করোনা সচেতনতায় লিফলেট বিতরণ, ফেস্টুন প্রকাশ, হাট-বাজার-মার্কেটে জীবানুনাশক স্প্রে করা, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিরাপত্তা সার্কেল অাঁকা, দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ সহ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর