বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চন্দ্রগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নারী সহ আহত ২

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত সদস্যরা দুই গৃহবধুকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের দক্ষিণ মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে পাঁচপাড়া ২নং ওয়ার্ডের দক্ষিণ মোল্লা বাড়ির আবদুল হকের বিল্ডিংয়ের কলাপসিবল গেট ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রধারী ১০/১২ জনের একদল ডাকাত। এ সময় চিৎকার করতে চাইলে প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার (২১) কুপিয়ে ও অপর প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়।

পরে পরিবারের সদস্যদের অস্ত্রেরমুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতদল। গুরুতর আহত প্রবাসী সোহেলের ন্ত্রী শারমীন আক্তারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর গৃহবধুকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

আবদুল হকের দুই ছেলের মধ্যে আবদুল মান্নান দুবাই ও সোহেল মালয়েশিয়া প্রবাসী।

বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর