সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

গুরুদাসপুরে করোনা বিজয়ী সাংবাদিককে সংবর্ধনা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে করোনা বিজয়ী বর্ষিয়ান সাংবাদিক আলী আক্কাছকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় দৈনিক দিবারাত্রী পত্রিকা পরিবার ও থানা পুলিশের যৌথ আয়োজনে ওই সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে দিবারাত্রী কার্যালয়ে তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করে মেসার্স আকাশ এন্টারপ্রাইজ।

দিবারাত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক আত্হার হোসেনের সভাপতিত্বে বুধবার বেলা ১১টায় পত্রিকার নিজস্ব ক্যাম্পাসে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম ও দিবারাত্রী’র উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. আব্দুল কাদের। অন্যদের মধ্যে দিবারাত্রীর এমডি বাবুল হোসেন, সমাজসেবক এমদাদুল হক মোল্লা, কলামিষ্ট জালাল উদ্দিন শুক্তি, ভোরের কাগজ প্রতিনিধি মাজেম আলী, দৈনিক মুক্তপ্রভাত’র সম্পাদক রাশেদুল ইসলাম, আমাদের সময়’র প্রতিনিধি মো. আখলাকুজ্জামান, সংগ্রাম’র প্রতিনিধি শহীদুল ইসলাম, আমার সংবাদ’র প্রতিনিধি আব্দুস সালাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় সংবর্ধিত দিবারাত্রীর নির্বাহী সম্পাদক ও কালেরকন্ঠ প্রতিনিধি আলী আক্কাছকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অতিথিরা। উপস্থিত জনতা, থানা পুলিশ ও সাংবাদিক করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। টিসিবি পণ্য পরিবেশক বাবুল হোসেন বলেন, গুরুদাসপুরের বর্ষিয়ান সাংবাদিক আলী আক্কাছ করোনা যুদ্ধে বিজয়ী হওয়ায় তাঁর সম্মানে টিসিবি’র পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর