রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় স্কুল পড়ুয়া এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ী গ্রামের নজরুল হাওলাদারের মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী নওরীন হাওলাদার (১৩) এর লাশ রবিবার রাতে উদ্ধার করা হয়েছে।
ওই ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের সাথে অভিমান করে রবিবার সন্ধ্যার পরে বাড়ির পাশের আম গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা নওরীনকে ঝুলন্ত ঝুলন্ত অবস্থায় দেখে তাকে নামিয়ে তাৎক্ষনিকভাকে স্থানীয় পয়সা আদর্শ জেনারেল হাসপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক নওরীনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ নওরীনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় প্রাথমিকভাবে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে নওরীনের লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর