মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়ে মণিরামপুরে পিয়ন আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

সরকারবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট শেয়ার করায় যশোরের মণিরামপুরে জুলমত বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার এড়েন্দা গ্রামের নিজ বাড়ি থেকে থানা পুলিশ তাকে আটক করে। জুলমত বিশ্বাস ওই গ্রামের ইনতাজ বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় পলাশী আদর্শ কলেজের পিয়ন। থানা পুলিশ সূত্রে জানা যায়, বহুদিন ধরে সরকারবিরোধী নানা ঘটনা নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন জুলমত।

 

এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে নিয়ে করা ফেসবুকের একটি স্ট্যাটাস নিজের আইডিতে শেয়ার করেন তিনি। এই ঘটনায় তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে এবং দস্যুতার একটি মামলায় তাকে আটক করা হয়। এরআগে এসব অভিযোগে জুলমতকে কলেজ কর্তৃপক্ষ দুই দফা শোকজ করে। তার যথোপযুক্ত জবাব তিনি দিতে পারেননি। পলাশী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ বিশ্বাস বলেন, ‘জিলানী শেখ’ নামে একব্যক্তি তার ফেসবুকে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন।

 

এইমর্মে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) শরিফুল ইসলাম কলেজে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের জবাব চেয়ে দুই দফা জুলমতকে শোকজ করা হয়। কিন্তু তার সন্তোষজনক জবাব মেলেনি। মণিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম বলেন, দস্যুতার একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জুলমতকে আটক করা হয়েছে। আর সরকারবিরোধী কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর