মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

শার্শা সীমান্তে ফেনসিডিল ও ইজিবাইকসহ আটক ৩

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরের শার্শা সীমান্ত থেকে ৮৩ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শার্শা থানার পাঁচ ভুলাট গ্রামের মৃতঃ কেরামত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩), বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মৃতঃ চাঁদ আলীর ছেলে জিয়ারুল (৩৫) ও নাভারন কাজীরবেড় গ্রামের আনোয়ার হোসেন আনারের ছেলে সাঈদ আনোয়ার সোহান (২২)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই মাসুদ করিম বাগআঁচড়ার সাতমাইল টু গোগা রোডের এমআরবি ভাটার সামনে তিন রাস্তার মোড় থেকে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ আলমগীরকে আটক করে। এবং শার্শা থানার এএসআই মাসুম বিল্লাহ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে থেকে ৩ বোতল ফেনসিডিলসহ জিয়ারুলকে আটক করে।

 

অপরদিকে, এসআই ফারুক হোসেন গোপন খবরে পুরাতন চুরি মামলায় নাভারণ বাজার এলাকা থেকে সাঈদকে আটক করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, আটক আসামিদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর