মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

বরিশালে সালিশ বৈঠক থেকে ধর্ষক গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বিয়ের প্রলোভনে জেলার উজিরপুর উপজেলার প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ধর্ষক আজিজুল বিশ্বাসকে (২১) গ্রাম্য সালিশ বৈঠক থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের আজিজুল বিশ্বাসের বাড়িতে ধর্ষণের ঘটনার কথিত সালিশ বৈঠক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজিজুল ওই গ্রামের বারেক বিশ্বাসের পুত্র। শুক্রবার দুপুরে থানা পুলিশ সূত্রে জানা গেছে, বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের অস্টম শ্রেণীতে পড়–য়া প্রতিবন্ধী ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্নস্থানে নিয়ে একাধিকবার অবৈধভাবে ধর্ষণ করে আজিজুল। সর্বশেষ গত ১৮ জুলাই রাতে আজিজুল ওই ছাত্রীকে ডেকে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে গত ২২ জুলাই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আজিজুল বিশ্বাসের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

সূত্রে আরও জানা গেছে, মামলার খবর পেয়ে ঘটনা ধামাচাঁপা দিতে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার কতিপয় ব্যক্তিদের নিয়ে বাড়ির আঙ্গিনায় কথিত সালিশ বৈঠক বসায় আজিজুলের পরিবার। সেখানে পলাতক ধর্ষক আজিজুলকেও উপস্থিত রাখা হয়।খবর পেয়ে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ সালিশ বৈঠক থেকে ধর্ষক আজিজুলকে গ্রেফতার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর