মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সলঙ্গায় ফেন্সিডিল সহ ৪ মাদক বিক্রেতা আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সলঙ্গা প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ১৫৫ বোতল ফেন্সিডিল সহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‌্যাব-১২ মিডিয়া অফিসার ও সদর কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান। আটককৃতরা হলেন,h জয়পুরহাট সদরের ইচুয়া ঘাটকা মধ্যপাড়া গ্রামের খাতের আলীর ছেলে আলতাফ হোসেন ওরফে আলোক চান (৪০), একই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সুমন হোসেন (২৫), ঘাটকা দক্ষিণপাড়া গ্রামের আলোক হোসেনের ছেলে আলম হোসেন (২৭) ও একই জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে তুহিন (২৪)।

 

কমান্ডার মো. এরশাদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) দিনগত রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্বর এলাকা থেকে ওই ৪ মাদক বিক্রেতাকে আটক করেন। সে সময় তাদের কাছ থেকে ১৫৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনায় আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর