সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫

ভাঙ্গুড়ায় লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

মানিক হোসেন, স্টাফ রিপোর্টার ভাঙ্গুড়া:

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও বাদাই জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি,অতিরিক্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাফিউল আলম। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বিল এলাকায় অভিযান চালিয়ে ৫০০ মিটার বাদাই জাল ও ২০০০ মিটার কারেন্ট জাল আটক করে জব্দ করা হয়।

 

পরে জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলার চড়ভাঙ্গুড়া নদীর ঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। অভিযানে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলী আজম,থানার উপ-পরিদর্শক এস আই মোদাচ্ছের হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলী আজম বলেন, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর