সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্ত ও খাদ্য বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

মোঃ মানিক হোসেন স্টাফ রিপোর্টার:

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণ ও মৎস্য চাষীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার (২২জুলাই) দুপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের সামনে মৎস্য চাষীদের মাঝে এ খাদ্য বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ ও মেয়র গোলাম হাসনাইন রাসেল। বিতরণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘‘মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে’’ নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

 

পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং প্রদর্শনী পুকুরের নয়জন চাষীর প্রত্যেককে ৩ব্যাগ করে মাছের খাদ্য প্রদান করা হয়। এ সময় উপজেলা উপজেলা সহকারী কমিশনার(ভুমি,অতিরিক্ত দায়িত্ব) মোঃ রাফিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ও আজিদা খাতুন পাখি,মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা মোঃ আলী আজম,প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা মোঃ আলী আজম জানান,জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২১ জুলাই হতে ২৭ জুলাই পর্যন্ত নানা কর্মসূচী বাস্তায়ন করা হচ্ছে। এগুলোর মধ্যে পোনা অবমুক্ত,আলোচনা সভা,মাছের খাদ্য বিতরণ,প্রামান্য চিত্র প্রদর্শন,মাছের পোনা নিধন বন্ধে বিভিন্ন স্থানে মাইকিং, ব্যানার স্থাপন ও মোবাইল কোর্ট পরিচালনা উল্লেখ যোগ্য। তবে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে এই কার্যক্রমটি শেষ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর