মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মোল্লাহাটে রাতভর যুবতীকে অত্যাচারের ঘটনা তিলসম-এসআই আয়ূব

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

বাগেরহাটের মোল্লাহাটে পিসির বাড়ি যাওয়ার পথে এক যুবতীকে তুলে নির্জন এলাকায় ঘেরের ঘরে নিয়ে রাতভর অত্যাচার অতঃপর গহণা কেড়ে রাখার ঘটনাকে তিলসম (ছোট) ঘটনা বলে আখ্যা দিলেন ওই ঘটনার অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই আয়ূব। গত বুধবার রাতে মোল্লারকুল গ্রামের চার যুবক ন্যাক্কার জনক ওই ঘটনা ঘটায় মোল্লারকুল মধ্যপাড়া নির্জন ফাকা এলাকার জনৈক জিহাদ কাজীর ঘেরের ঘরে। ওই ঘটনায় পার্শ্ববর্তী এলাকার চৌকিদার মোঃ নুরুল ইসলামের মাধ্যমে থানায় যান এবং যুবকদের বিরুদ্ধে অভিযোগ করেন ভিকটিম। ভিকটিম (১৮) উপজেলার চাউলটুরী এলাকার অত্যন্ত অসহায় এক হিন্দু পরিবারের মেয়ে।চৌকিদার মোঃ নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী আটজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান আওয়ামী লীগের সভাপতি কাহালপুর গ্রামের আবুল বাশার মোল্লা ওই ভিকটিমকে তার মাধ্যমে থানায় পাঠান। তিনি থানায় নিয়ে যান এবং ভিকটিম নিজে বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন।   তিনি আরো জানান, পরবর্তীতে খোজ-খবর নিয়ে অপর তিন যুবকের পরিচয় পেয়েছেন নিশ্চিত হয়েছেন। ওই যুবকরা মাদক সংশ্লিষ্ট অপরাধসহ চুরি-ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ করে এলাকার পরিবেশ নষ্ট করছে।

 

একই কথা বলেন, স্থানীয় আনিস খাকীসহ অনেকে।   ওই অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই আয়ূব বলেন, আপনারা সাংবাদিক, তিলরে তাল বানিয়ে ঝামেলা সৃস্টি করতেছেন, মেয়েটা অভিযোগ করায় তার কানের গহনা উদ্ধার হয়েছে। মেয়ের আর কোন অভিযোগ নাই, এরপরও আপনারা ওসি’কে ফোন করছেন আবার পত্রিকায় দিছেন। অসহায় যুবতী মেয়েকে ধরে নিয়ে সারারাত নির্জন স্থানে যুবকরা অত্যাচার করার ঘটনা সত্য কি-না ? এবং আপনি (দারোগা) এলাকায় তদন্তে গেছেন কি-না? এবং এমন ঘটনা কি আসলেই তিলসম? এমন প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন, থানায় আসেন পরে সাক্ষাতে কথা হবে বলে ফোন কেটে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর