মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভোলা র‌্যাবের অভিযানে অত্যাধুনিক অস্ত্র, গুলি ও মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

রুনিা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ভোলা র‌্যাবের অভিযানে অত্যাধুনিক অস্ত্র, গুলি ও মাদকসহ অর্ধডজন মামলার পলাতক তিন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।সোমবার রাতে ভোলা জেলার সদর থানার দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মোঃ. রফিকুল ইসলাম (৫৫), মৃত মোশাররফ হোসেন হাওলাদারের ছেলে মো. হাবিবুর রহমান @ বাচ্চু হাওলাদার (৪৫), মৃত আাব্দুর রব সরদারের ছেলে মো. ভূট্টো সরদারকে (৪৫) গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৫৫)র কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড কাতুর্জ এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মো. হাবিবুর রহমান @ বাচ্চু হাওলাদার (৪৫)র কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কাতুর্জ এবং ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র‌্যাব প্রেরিক ই-মেইল বার্তায় আরও জানা গেছে, গ্রেফতারকৃত মো. রফিকুল ইসলাম (৫৫)র নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ২০টি মামলা রয়েছে।

মোঃ হাবিবুর রহমান @ বাচ্চু হাওলাদার (৪৫) নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ৫টি মামলা এবং মো. ভূট্টো সরদারের (৪৫)র নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা সবাই এলাকার শীর্ষ সন্ত্রাসী।

তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ কয়েকটি মামলায় ওয়ারেন্টও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর