রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

প্রতারণা নয় জনগন প্রণোদনা চায় : মোমিন মেহেদী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, প্রতারণা নয় জনগন প্রণোদনা চায়। করোনা পরিস্থিতিতে উন্নত বিশ্বেই শুধু নয়; মধ্যম আয়ের দেশগুলোতেও যখন নিরন্ন মানুষের পাশে সরকারি সহায়তা ছিলো তখন বাংলাদেশে প্রণোদনা নয় জনগন প্রতারণা পেয়েছে। বলা হয়েছিলো- ব্যাংক লোন সহজ শর্তে দেয়া হবে, বাড়ি ভাড়া সমস্যার সমাধান হবে, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা হবে; কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র। একদিকে করোনা অন্যদিকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সরকার যেমন নয়; সরকারের কোন এমপি-মন্ত্রী-আমলারাও আন্তরিক নয়। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধিকে সামর্থ অনুযায়ী এগিয়ে আসতে হবে। দুঃখজনক হলেও সত্য যে, জাতিকে ৬ কোটি মানুষের প্রণোদনার যে হিসেব দেখানো হয়; তাতে জনপ্রতি আড়াই কেজী চাউল ও ১৯ টাকা ১৪ পয়সা বরাদ্দ ছিলো।

করোনার পরিস্থিতিতে বন্যাক্রান্ত রৌমারি-রাজিবপুর ও মেলান্দহ পরিদর্শন ও সহযোগিতা প্রদানের বিষদ বর্ণনা ও নতুন বন্যাক্রান্ত মুন্সিগঞ্জ-টাঙ্গাইলে সফর প্রসঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ২০ জুলা্র্ই বিকেলে ধারার কার্যালয়ে অর্থ উপকমিটির চেয়ারম্যান সাবেক ব্যাংকার রাজিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম মেম্বার মৃণালি চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, কেন্দ্রীয় মহাসচিব নিপুন মিস্ত্রি, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক কায়কোবাদ মিজান প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে ১৭ ও ১৮ জুলাই মোমিন মেহেদী সহ ধারার নেতৃবৃন্দ বন্যাক্রান্ত এলাকায় নগদ টাকা, খাবার স্যালাইন ও শুকনো খাবার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর