মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুরে রেডিও টিভির মেকার থেকে ডাক্তার হওয়া সালাউদ্দিন আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে সালাউদ্দিন ওরফে মেকার সালাউদ্দিন নামের এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। এসময় তার চেম্বারে থাকা কবির ও নজরুল নামে তার দুই সহযোগিকে আটক করে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মো: সোহাগ হাওলাদার। দন্ডিতরা উপজেলার কানুদাসকাঠি গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে আড়াইটার দিকে উপজেলার কানুদাসকাঠি গ্রামের কাটাখালী বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, সালাউদ্দিন এক সময়ে পাশ্ববর্তী উপজেলা ভান্ডারিয়ায় টিভি ও রেডিওর সার্ভিসিং করতেন। বর্তমানে দেখা যায় তিনি ডাক্তারি করেন। তবে আমাদের এলাকায় কেহ অসুস্থ হলে তাকে না দেখালেও দূর দূরান্ত থেকে রোগি আসেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সোহাগ হাওলাদার বলেন, ‘ভুয়া চিকিৎসক সালাউদ্দিন দীর্ঘদিন ধরে তার বসতঘরে চেম্বার খুলে চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার কানুদাসকাঠি গ্রামের কাটাখালী বাজার সংলগ্ন এলাকায় সালাউদ্দিনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক সেজে মানুষকে চিকিৎসা দেওয়ার সময় হাতে নাতে সালাউদ্দিনকে আটক করা হয়। এসময় বিভিন্ন এন্টিবায়োটিক ওষুধ ও মানুষকে দেওয়া চিকিৎসা পত্র জব্দ করা হয়।
পরবর্তিতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা ও সহযোগিদেরকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের বেআইনী কাজ করবেন না মর্মেও মুচলেখা প্রদান করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর