মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঝালকাঠিতে অসহায় পরিবারকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন

    রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি গ্রামের এক অসহায় ঋষি ( মুচি) পরিবারের বসত ঘরের বাহিরের বারান্দার আড়ার সাথে ১১পিচ ইয়াবা রেখে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। হতদরিদ্র সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ৩ কাঠা জমি গ্রাস করতেই এই ইয়াবা রেখে উদ্ধারের নাটক সাজিয়েছে বলে তারা অভিযোগ করেছে। দীর্ঘ দিন ধরে স্থানীয় একটি ভূমিলোভী চক্রের লোলুপ দৃষ্টি পড়ায় তারাই ভিটামাটি ছাড়া করার জন্য পুলিশকে ম্যানেজ করে ইয়াবা রেখেছে ও তার ভাই রবিন দাসকে আটক করিয়েছে বলে দাবী করেন।
      ঝালকাঠি সদর থানার ওসি মো: খলিলুর রহমান জানান, সোমবার দুপুর ১২টা দিকে নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামে গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে রবীন দাসের (৪৫) ঘরের সামনের বারান্দার আড়ায় লুকানো অবস্থায় ১১পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় রবীন দাসকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
     এ বিষয়ে ঝালকাঠির একমাত্র নারী মুচি সবিতা দাস জানায়, তার ভাই রবিনের পান-সিগারেট কোন কিছুর নেশা নাই, কসাইয়ের কাজ করে সংসার চালায়। আর সে স্থানীয় ইউনিয়ন পরিষদের বারান্দায় ফুটপাতে মুচির কাজ করে সংসারের সহায়তা করে। আমরা যদি ইয়াবা বেচতাম তাহলে একজন নারী হয়েও আমাকে ফুটপাতে জুতা সেলাই করতে হতো না। কয়েক বছর ধরে এলাকার স্থানীয় একটি প্রভাবশালী ভূমিলোভী চক্র তাদের পৈত্রিক জমিটুকু হাতিয়ে নিতে জোরপূর্বক বিক্রিসহ নানাধরনের হুমকী-ধূমকি দিয়ে আসছিল।
   সংগ্রামী এ নারী মুচি সবিতা আরও বলেন, এই চক্রের মদদে এলাকার কিছু বখাটে ও খারাপ লোক বিভিন্ন অজুহাতে দিনরাতে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতো। তাদের কখনো নিষেধ করলে আমার মা-বোনদের সাথে খারাপ ব্যবহার করতো। তার মৃত পিতার মোট ৫ কাঠা জমি থাকলেও ২ কাঠা খালে বিলিন হয়ে গেছে। এখন অবশিষ্ট তিন কাঠা জমিতে ভাঙ্গাচুরা একটি ঘরে তারা বসবাস করে আসছে।
     ইতিপূর্বে তাদের ঘরের সামনে পৈত্রিক জমিতে স্থানীয় কতিপয় লোক জোরপূর্বক দোকান ঘর উঠিয়ে ভাড়া আদায় করলেও আমরা ভয়ে তাতে বাঁধা দিতে সাহস পাইনি। এখন শেষ সম্বল জমিটুকু গ্রাস করতে ইয়াবা উদ্ধারের নাটক সাজিয়ে আমার ভাইকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে হয়রানি করছে বলে দাবী করেন সবিতা।
     এ ব্যাপারে সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, পরিবারটি যদি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে তবে সেটা তদন্তে বেড়িয়ে আসবে। পুলিশ সঠিক ও নিরপেক্ষ তদন্ত করবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর