মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

বেনাপোল সীমান্ত থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মোমিন (৪০) কে আটক করেছে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা। রোববার ১৯ জুলাই দুপুরে বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলা সড়কের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।

 

আটক মোমিন শিবনাথপুর বারোপোতা গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে। সে বর্তমানে পুটখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। যশোর র‌্যাব-৬ এর পরিচালক ল্যাপটেন্যান্ট সরোয়ার হোসাইন জানান, বেনাপোল সীমান্তের শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলার তিন রাস্তার মোড়ে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এনে অবস্থান করছে । গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ মোমিনকে আটক করা হয়।

 

পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, মোমিন নামে এক ইউপি সদস্যকে ফেনসিডিলসহ যশোর র‌্যাব-৬ এর একটি দল থানায় হস্তান্তর করেছে। এবং তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর