সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় ঢেউটিন এবং চেক বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় ঢেউটিন এবং চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য অর্থ সহায়তার চেক ও অগ্নিকাণ্ড সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এই ঢেউ টিন এবং অর্থের চেক বিতরণ করেন তিনি।

 

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানূর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে দুইজনকে চিকিৎসা বাবদ ৫০ হাজার করে ১ লাখ টাকা প্রদান করা হয় এবং ২৪ বান্ডিল ঢেউটিন তার সাথে ৭২ হাজার টাকা প্রদান করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হয় এ অনুষ্ঠানে। পরে “পল্লী উন্নয়নে সোনালী সোপান” শীর্ষক মুজিব বর্ষ উপলক্ষে বিআরডিবির ঋণ উৎসবে ঋণগ্রহীতাদের মাঝে অর্থ বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর