মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

যশোরে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই নারী মাদক ব্যবসায়ী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

এক কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ টাকাসহ যশোরে দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর চাঁচড়া গ্রামের জনৈক হাসেম গাজীর বাড়ির সংলগ্ন পূর্ব পাশ থেকে এ দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত হলো ,সদর উপজেলার চাঁচড়া ঘোষপাড়ার আজাদ শেখ এর স্ত্রী মোছাঃ মনি বেগম ও ডালমিল মাঠপাড়ার মতৃ আনোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ সায়েদা বেগম। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে শুক্রবার তাদেরকে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে। র‌্যাব-৬ এর ডিএডি রমজান আলী জানান,বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পায় যশোর সদর উপজেলার চাঁচড়া গ্রামের জনৈক হাসেম গাজীর বাড়ি সংলগ্ন পুর্ব পাশে দুই নারী মাদক বিক্রির জন্য অবস্থান করছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে বিকেল সোয়া ৩ টায় সেখানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজা নিয়ে অবস্থানকারী দুই নারী দ্রুত পালানোর চেষ্টা করে। র‌্যাবের চৌকস টিম দুই নারীকে গ্রেফতার করে। পরে তাদের দখল হতে ১ কেজি গাঁজা,এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৭শ’ টাকা ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করে। পরে তাদেরকে শুক্রবার কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর