মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ারেন্ট ভুক্ত আসামির হামলায় সদর থানা পুলিশের এ.এস.আই এর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

মোঃ আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের পাগাছন চাঁনপুর এলাকায় গতকাল ১৭ জুলাই সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারের সময় আসামির ছুরির আঘাতে সদর থানার এ.এস.আই আমির হোসেন(৩৫) এর মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা সূত্রে জানা যায় গতকাল বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় এ.এস.আই আমির হোসেন ও এ.এস.আই মনির সংকর এর নেতৃত্বে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি মামুন কে গ্রেফতারের জন্য মাছিহাতা ইউনিয়নের পাঘাছন চাঁনপুর বাজার রেললাইন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ঐ এলাকার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মামুন কে গ্রেফতার করতে গেলে পুলিশের অবস্থান টের পেয়ে মামুনের হাতে থাকা দাড়ালো ছুরি দিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই এ.এস.আই আমির হোসেনকে বুকে আঘাত করে আসামি মামুন দ্রুত পালিয়ে যায়।

 

সঙ্গে থাকা এ.এস.আই মনির সংকর আমির হোসেন কে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ফুসফুসে মারাত্মক আঘাত পাওয়ার তার মৃত্যু হয় বলে জানা যায়। এ.এস.আই আমির হোসেন এর বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি সদর থানায়। তার বাবার নাম মোনতাজ আলি। আমির হোসেন পুলিশের একজন সৎ আদর্শবান অফিসার ছিলেন বলে তার সহপাঠীরা জানিয়েছেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সকল পুলিশ সদস্য গভীরভাবে শোকাহত। আসামীদের দ্রুত গ্রেফতারে মাঠে নেমেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের একাধিক টিম। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর