সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুলিশ পরিচয় দিয়ে পর্যটককে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলো প্রতারক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে পর্যটকের ব্যাগে ইয়াবা ঢুকানোর চেষ্টার সময় শাহীন আলম(২৮) নামে একজন প্রতারককে ধরে পুলিশে দিয়েছে পর্যটকেরা। ধৃত যুবক শাহীন আলম নাটোর শহরতলির উলিপুর আমহাটি এলাকার সমশের আলীর ছেলে। পুলিশ ও পর্যটকরা জানায়, তারা রাজশাহীর ভাটাপাড়া যুব সংঘের কয়েকজন সদস্য ৭টি মাটরসাইকেল নিয়ে নাটোরের পাটুল এলাকায় হালতিবিলে ঘুরতে আসে।

 

নাটোর শহর অতিক্রম করে দিঘাপতিয়া গণভন এলাকা ছাড়ার সময় একটি মোটর সাইকেল পিছনে পড়ে। এসময় শাহীন ওই মোটরসাইকেল আরোহীদের থামিয়ে জোর করে তাদের ব্যাগ তল্লাশীর চেষ্টা করে। তল্লাশি করার নামে সে একজনের ব্যাগে ইয়াবা ঢুকানোর চেষ্টা করলে ওই মোটর সাইকেলে থাকা যুবকেরা ফোনে তাদের সহযাত্রীদের ডাকে। তারা এসে ঘটনাটি ইমতিয়াজ দিপন নামে এক যুবক ফেসবুক পেজে সরাসারি লাইভ করলে মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

 

পরে পর্যটকদের ওই টিম শাহীনের পরিচয় জানার জন্য চাপ দিলে সে সঠিক উত্তর দিতে না পারায় তাকে ধরে নাটোর থানায় সোপর্দ করে। নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, যুবকরা এখনো থানায় রয়েছে। শাহীন আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর