রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

লামায় জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

মোঃ নাজমুল হুদা,লামা:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এম পি) পক্ষ থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে, লামা পৌরসভায় বরাদ্দকৃত খাদ‍্য সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায়, চাম্পাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই সামগ্রী বিতরণ করেন।

এই সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে লামা পৌরসভার মেয়র মো.জহিরুল ইসলামকে ২৬০০,পরিবারের জন্য ত্রাণ সামগ্রী বুঝিয়ে দেয়া হয়েছে। এবং আজ ১ও ৭ নং ওয়ার্ডের ১৪৫০পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডের জনগণ ও এই খাদ্যসামগ্রী পাবে।

বিতরন কালে উপস্থিত ছিলেন,পার্বত্য জেলা পরিষদ সদস্য নারী নেত্রী ফাতেমা পারুল,লামা পৌরসভার মেয়র,জহিরুল ইসলাম,১ নং ওয়ার্ড কাউন্সিলর মো.ফরিদ মিয়া সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর