সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বন্যায় দুর্গত মানুষের পাশে প্রতিমন্ত্রী পলক আমৃত্যু চলনবিলের মানুষের কল্যাণে নিয়োজিত থাকবো – পলক এনামুল হক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বৈশ্বিক মহামারীর সম্মুখীন আমরা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা ভাইরাস ছাড়াও ঘূর্ণিঝড় এবং বন্যার ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে বারবার এসেছে পিছপা হয়নি। মানুষের পাশে দাঁড়িয়েছি। এবারো চলনবিলে প্রাকৃতিক দুর্যোগে আমি আপনাদের সামনে এসেছি। দুংখের দিনে দুরে থাকতে পারি না। তাই করোনার এ সময়ে ঘরে থাকতে পারছিনা। এজন্য ছুটে এসেছি। জনগনের কল্যানে কাজ করছি। আমৃত্যু কাজ করে যাবো, ইনশাআল্লাহ। ৬৭৮ কোটি টাকা ব্যায়ে কৃষক ও কৃষি উন্নয়নে সরকার চলনবিল উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে চলনবিলে আমুল পরিবর্তন ঘটবে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকাল ১০ টায় নাটোরের সিংড়া উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে ত্রান বিতরন কালে উপরোক্ত কথা গুলো বলেন।

 

তিনি শেরকোল ইউনিয়ন ও চামারীর ১ হাজার পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। তিনি দায়িত্ব কর্তব্য অবহেলা না করার জন্য সরকারী কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে বলেন, সরকার ব্যাপক উন্নয়ন করছেন। শেরকোলের এ ইউনিয়নে সরকারী কলেজ রয়েছে , ২৫৪ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক করা হচ্ছে। ইতোমধ্য বন্যা দুর্গতদের জন্য ভাগনাগকান্দী ও চকপুর আশ্রয়ন খুলে দেয়া হয়েছে। ৫ টি ইউনিয়ন এবং পৌর এলাকার কিছু মহল্লা প্লাবিত হয়েছে। প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। বন্যায় গৃহহীন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। সাপে কামড় দিচ্ছে, এমন পরিস্থিতির কারনে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরো কলেন, মাননীয় প্রধানমন্ত্রী শত বাধা বিপত্তি নিয়ে জনগনের পাশে ছিলেন। তিনি এ দিনে কারাভোগ করেছিলেন। কখনো জনগনের কাছ থেকে কোনো ষড়যন্ত্র তাঁকে দুরে রাখতে পারেনি। পরে প্রতিমন্ত্রী বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং গুরনই নদীর শাহাবাজপুর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পাউবোর ঠিকাদার আব্দুল জব্বারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর