রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

যশোরসহ ৪ জেলার ১০৮ জন নতুন করে করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরে ৯৮ জনের নমুনা পরীক্ষা করে আরো ৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে যশোর জেলায় মোট এক হাজার ৮৬ জন করোনায় আক্রান্ত হলেন। করোনায় মারা গেছেন ১৬ জন। আর সুস্থ হয়েছেন ৫৩২ জন। মঙ্গলবার সকালে যবিপ্রবি’র এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, যবিপ্রবি’র ল্যাবে ৪ জেলার ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের পজিটিভ এবং ১৭১ জনের ফলাফল নেগেটিভ এসেছে।

 

এর মধ্যে যশোরের ৯৮ জনের মধ্যে ৩৭ জন, মাগুরার ৫৬ জনের মধ্যে ২৩ জন, বাগেরহাটের ৬৩ জনের মধ্যে ১৮ জন এবং সাতক্ষীরার ৬২ জনের মধ্যে ৩০ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। ফলাফল সকালে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের জানিয়ে দেওয়া হয়েছে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের বাড়ি লকডাউনসহ আনুষঙ্গিক ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর