শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

যতই ক্ষমতাশালী হোক, ধরা পড়তেই হবে: কাদের

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যে যতই ক্ষমতাশালী হোক, শেষ পর্যন্ত তাঁকে ধরা পড়তেই হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, দুর্বৃত্তের কোনো দল নেই।

আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক না কেন, কোনো অপরাধীই অপরাধ করে ছাড় পাবে না।

রিজেন্ট হাসপাতাল ও জেকেজির কর্তাব্যক্তিদের গ্রেপ্তার অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের কঠোর অবস্থান প্রমাণ করে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা তথা স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষণিকের অবহেলা কিংবা শৈথিল্য ঈদের সর্বজনীন আনন্দ বিষাদে রূপ নিতে পারে। আসন্ন ঈদে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে কোরবানির পশুহাট ও অন্যান্য জনসমাগম এড়িয়ে চলতে হবে।

বন্যাদুর্গত এলাকায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

ব্রিফিংয়ের আগে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির নেতৃত্বে এক প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। সড়ক পরিবহন, মেট্রোরেলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প জাপানের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে শিগগিরই একটি সমন্বয় সভা আয়োজন করা হবে বলে মন্ত্রী জানান।

প্রতিনিধিদলে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার বাংলাদেশ অফিসের প্রধান হায়াকায়া উহো ও বাংলাদেশে জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব তাকাশি শিরাই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর