মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে তিন চোর গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
মোবাইল ও স্বর্নালংকার চুরির মামলায় চুরি হওয়া মোবাইলসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম। সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার জানান, গত ১৪ জুন গভীর রাতে বরিশালের এয়ারপোর্ট থানার পূর্ব রহমতপুর এলাকার বাসিন্দা কাজী নুরুল ইসলামের ঘরের সিধঁ কেটে মোবাইল, স্বর্নালংকার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায় সংঙ্গবদ্ধ চোরেরা।

 

এঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেন নুরুল ইসলাম। সোমবার রাতে (১৩ জুলাই) তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মোঃ মারুফ, আনোয়ার হাওলাদার ও রঞ্জিত হালদার নামের তিন চোরকে গ্রেফতার ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করেন থানা পুলিশ।
মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকারিয়া রহমান জিকু, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান, ওসি এসএম জাহিদ বিন আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর