মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কালিহাতীতে পোষ্য কুকুরকে আঘাত করাকে কেন্দ্র করে ভাংচুর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মালতী গ্রামে ইবরাহীম(৬২) ও তার তিন ছেলে জামরুল(৪৫), করিম(২৭), সাদ্দাম (২৪) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি গত ০৯ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে মালতী গ্রামে ঘটেছে। প্রতিবেশী জোসনা  বেগম (৫৮) জানায়, তার ছাগলকে ইবরাহীমদের পোষ্য কুকুর কামড় দেওয়ার চেষ্টা করলে সে হাতের কাছে থাকা কাঠ কাটার লোহার দা দিয়ে কুকুরকে আঘাত করে। এতে কুকুরের ডান পা কিছুটা কেটে যায়। এটি নিয়ে তারা তাদের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে আসে। বাড়ির গেইট বন্ধ পেয়ে বাড়িতে ঢুকতে না পেরে তাদের বাড়ির সীমানা টিনের বেড়া ভাংচুর ও বিভিন্ন প্রকার হুমকী দিয়ে দিয়েছে।

গ্রামবাসী অভিযু্ক্ত ওই পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে।এলাকায় তাদের প্রভাবে মানুষ অতিষ্ট। জমির সীমানা গাছ, পোষ্য কুকুর, জোরপূর্বক জমি বেদখলসহ নানা অভিযোগ করেন।

প্রতিবেশী মৃত জোহের আলীর স্ত্রী জোহরা খাতুন জানায় (৫৫), তার ছেলে লিটন (২৯) জন্মগত ভাবে মানসিক প্রতিবন্দী। লিটনকে তার বউ কেউ নিয়ে গেছে সাদ্দাম এমন মন্তব্য করলে তার সাথে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে সাদ্দামের মা তার জামার কলার ধরে বাড়ি তুলে নিয়ে গেলে সাদ্দাম ও তার ভাইয়েরা মিলে শারিরীক নির্যাতন চালায়। সে অনেককে বলেও কোন বিচার পায়নি।

অন্য প্রতিবেশী সাবিনা ও ফজল অভিযোগ করেন, তাদের ছাগলকে কুকুরটি মেরে ফেলেছিল। জানাতে গেলে তারা আমাদের ওপর আরো ক্ষিপ্ত হয়। গ্রামবাসী মিলে কুকুরটিকে মেরে ফেলতে বললেও তারা শুনতে নারাজ।

স্থানীয় ইউপি চেয়্যারম্যান শুক্কুর মাহমুদ বলেন, ঘটনাটি শুনে আমি তাক্ষনিক আমার প্রতিনিধি পাঠিয়ে ঘটনা সম্পর্কে অবগত হইয়াছি। এর আগেও ওদের বিরুদ্ধে অনেক গুলো অভিযোগ এসেছে তা সমাধান করার চেষ্টা করলেই তারা তাতে সংশোধন হওয়ার বিন্দুমাত্র চেষ্টা করে নাই। ওরা ওদের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে এলাকায় এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারদকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।

এবিষয়ে কালিহাতীর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানায়, তাদের কুকুরের ব্যাপার ও গ্রামে ঝামেলার কথা জানতে পেরেছি। বাড়ি ভাংচুরে ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে আমি ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর