মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রামগড়ে দুর্বৃত্তদের হাতে সাবেক ছাত্রদল নেতা খুন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

বেলাল হোসাইন,(খাগড়াছড়ি):

খাগড়াছড়ি জেলার রামগড়ের কালাডেবা এলাকায় দুর্বৃত্তদের  ছুরিকাঘাতে মোহাম্মদ ফারুক নামের ছাত্রদলের সাবেক এক নেতা নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ ফারুক রামগড় সরকারি ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।

রামগড় উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইলিয়াস  জানান নিহত মোহাম্মদ ফারুক  ঔষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান বায়ো ফার্মা লিমিটেডে কর্মরত ছিলো।গতকাল শনিবার রাত ১০ টায় কর্মস্থল থেকে তার নিজ বাড়ি রামগড়ের কালাডেবার বৈরাগী টিলায় ফেরার পথে তার বাড়ির সামনে দুর্বৃত্তরা তার উপর আকষ্মিক ভাবে  দারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে মারাত্নকভাবে জখম করে রাস্তায় ফেলে চলে যায়।

মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সর্ব প্রথম রামগড় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার শারীরিক অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়।চট্টগ্রম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২.৩০মিনিটে সে  মারা যায়। নিহত মোহাম্মদ ফারুক কালাডেবা এলাকার আলী নেওয়াজ মিয়ার একমাত্র ছেলে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান  নিহতের খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,রামগড়ের কালাডেবা এলাকায় দুর্বৃত্তদের হাতে যুবকের খুন হওয়ার বিষয়টি জেনেছেন।পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।নিহতের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ির সদরে পাঠানো হয়েছে।

এদিকে রামগড় সরকারি ডিগ্রী কলেজের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফারুকের নিহতের ঘটনায় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বাপ্পি দাশ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া এমন নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর