সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়া ১ম শ্রেণির পৌরসভায় জলাবদ্ধতা ; ভোগান্তিতে পৌরবাসী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ১ম শ্রেণির হলেও সামান্য বৃষ্টিতেই অধিকাংশ রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত কয়েকদিনের টানা বর্ষণে উপজেলা পরিষদ চত্বরসহ পৌর সভার ৮ নং ওয়ার্ডে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে সেখানকার নাগরিকদের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা পানি দ্রুত নিষ্কাশনের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় এ সমস্যার সৃষ্টি হয়।

রবিবার সরেজমিনে দেখা যায়, পৌর সভার ৮ নং ওয়ার্ডের চারটি মহল্লার বাসা-বাড়িসহ সড়কে পানি জুমে আছে। ডুবে যাওয়া রাস্তার উপর শ্যালো মেশিন লাগিয়ে পানিনিষ্কাশন করছে।

পৌর সভার ভদ্রপাড়া মহল্লার বাসিন্দা রনজিত কুমার তরুন জানান, বৃষ্টির কারণে তার বাড়ি যাওয়া রাস্তাসহ ঘরের উঠানে পানি জুমে জলাবদ্ধতা সৃস্টি হয়েছে। পানি থাকার কারণে দৈনন্দিন কাজে অসুবিধায় পড়েছেন। একই মহল্লার বাসিন্দা বি.এস সুস্থির কুমার জানান, বৃষ্টি হওয়ার ফলে আমাদের মহল্লার কিছু কিছু বাড়ির উঠানে পানি প্রবেশ করেছে। গত কয়েক দিনের ভারী বর্ষণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পানি দ্রুত নিষ্কাশনের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।


৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোজাম্মেল হক বিশু বলেন, কয়েকদিনের বৃষ্টিতে আমার ওয়ার্ডের চার’টি মহল্লায় পানি জুমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, মেয়র গোলাম হাসনাইন রাসেল সাহেবের নির্দেশে শ্যালো মেশিন লাগিয়ে পানিনিষ্কাশনের কাজ চলছে। আগামিতে জলাবদ্ধতা না হয় । এজন্য স্থায়ি সমাধানের জন্য পরিকল্পনা চলছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর