রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বরিশালে রাস্তায় পরে থাকা যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠি গ্রামের একটি রাস্তার পাশ থেকে ইমরান হাওলাদার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের বাবুল হাওলাদারের পুত্র। রবিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে ইমরানের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইমরানের গলায় গামছার এক অংশ মোড়ানো এবং অপর অংশ আম গাছের সাথে বাঁধা ছিলো। নিহতের পিতা বাবুল হাওলাদার জানান, তার সন্তানকে কেউ গলায় গামছা পেঁচিয়ে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করেছে। তবে নিহত ইমরানের মানসিক সমস্যা ছিলো বলেও তিনি উল্লেখ করেন। বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত মমিন উদ্দিন জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পেলে এটা হত্যা না আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর