মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে নারী প্রতারক চক্রের তিন সদস্যআটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলে অর্থহাতিয়ে নেয়ার ঘটনায় প্রতারক চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান, ১০ জুলাই নগরীর কাউনিয়া থানাধীন ভাটিখানা এলাকার বাসিন্দা ও ফল ব্যবসায়ি হাসান খানের নিকট থেকে ভাটিখানা এলাকার কবির মঞ্জিলের ভাড়াটিয়া মাহিনুর বেগম (৪৫) নামে এক নারী এক কেজি আম ক্রয় করেন। আম ক্রয়ের পর বাসায় গিয়ে ওই নারী ফল ব্যবসায়ী হাসান খানকে ফোনে জানায়, তার ক্রয়কৃত আম পঁচা এবং তার আরো তিন কেজি আমের প্রয়োজন। একপর্যায়ে ওই ফল ব্যবসায়ীকে আম নিয়ে মাহিনুরের বাসায় যান।

 

পরবর্তীতে মাহিনুর বেগম তার সহযোগী ¯^র্ণা হালদার (২৮), ফেরদৌসি আক্তার রুমা (৩৩) ফল ব্যবসায়ী হাসানকে ফাঁদে ফেলে। তারা বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার চরহোগলা গ্রামের নাদিম হাওলাদার নামের এক যুবকের সহায়তায় ব্যবসায়ীর জামা-কাপর খুলে মোবাইলে অশালীন ছবি ধারণের কথা জানিয়ে জিম্মি করে। একপর্যায়ে অশালীন ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবী করে ওই নারীরা। পরবর্তীতে নগদ ১১ হাজার টাকি দিয়ে প্রতারক ওই নারীদের কাছ থেকে মুক্তি পায় হাসান। ভুক্তভোগি বিষয়টি কাউনিয়া থানা পুলিশকে জানালে অভিযান চালিয়ে প্রতারক তিন নারীকে আটক করে পুলিশ। তবে নাদিম নামের অপর যুবক পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর