সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বড়াইগ্রামে বেলুন তৈরীর সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কারিগর আহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে খেলনা বেলুন তৈরীর কারখানায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ইলিয়াস হোসেন (৩৬) নামে এক বেলুন কারিগর আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বনপাড়া পৌর বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। সিলিন্ডার বিস্ফোরনের ফলে ওই কারখানার টিনের চালা এবং বেড়া উড়ে গেছে। আহত ইলিয়াসকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, পল্লী বিদ্যুতের সামনে একটি টিনের ঘর ভাড়া নিয়ে খেলনা বেলুন তৈরী কিরে বিক্রি করতে কয়েকজন লোক। দুপুরে ওই সকল বেলুনে গ্যাস ভরার সময় বিকট শব্দে ওই বাড়িতে সিলিন্ডার বিস্ফোরিত হয়।

 

এসময় কারখানার টিনের চালা ও বেড়া উড়ে যায় এবং ইলিয়াস নামে এক কারিগর আহত হয়। এদিকে সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি জানাজানি হলে খেলনা বেলুন তৈরীর কারিগররা তাদের সরঞ্জামাদি নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। আমিনা হাসপাতালে গিয়ে আহত ইলিয়াসকে পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ দাবী করেন ইলিয়াস চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। সে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কাছুটিয়া গ্রামের আব্দুল মান্নান ওরফে মুন্নার ছেলে। ঘটনার পর থেকে উপজেলার কোথাও বেলুন বিক্রেতাদের দেয়া যায় নাই। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর