সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বড়াইগ্রামে ফেসবুকে ষ্ট্যাটাস দিয়ে খ্রিস্টান নারীর আত্মহত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে ফেসবুকে ষ্ট্যাটাস দিয়ে এক খ্রীস্টান নারী আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আড়ার সাথে ঝুলে সে আত্মহত্যা করে। উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী খ্রীস্টান পল্লীতে এ ঘটনা ঘটে। নিহত জেনি বেবী কস্তা (৪০) ওই গ্রামের মৃত আব্রাহাম কস্তার মেয়ে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম বলেন, জেনি বেবী ঢাকায় একটি বেসরকারী কম্পানিতে চাকুরী করতেন। করোনা মহামারীতে বাড়ি চলে আসে। প্রায় ১৬ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপর আর বিয়ে করেন নাই। নিঃসন্তান এই নারী তার ছোট ভাই বিলাশ কস্তার সাথেই থাকতেন। বিলাশ ঢাকায় একটি বাইং হাউজে চাকুরী করেন।

 

শুক্রবার বেবীর ভাইবউ বাচ্চাদের নিয়ে বাবার বাড়ি যায়। এসময় বেবী একই বাড়িতে ছিলেন। দুপুরে কোন এক সময় সে নিজ ঘরে আড়ার সাথে ওড়নায় ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এদিকে উপজেলা জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে হায়াত আলী (৬০) একজন আত্মহত্যা করেছেন। হায়াত ওই গ্রামের সকি প্রামাণিকের ছেলে। ওসি (তদন্ত) ইন্সপেক্টর সুমন আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোরসদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর