সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে কৃষক পরিবারের চারটি মহিষ চুরি,ক্ষতি প্রায় ৬ লাখ টাকা!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের কাতুলী গ্রামের এক কৃষকের দুই জোড়া (৪টি) মহিষ চুরির ঘটনা ঘটেছে।কাতুলী গ্রামের কৃষক মো.জয়নাল মন্ডল (৫০) বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।জয়নাল মন্ডল ওই এলাকার মৃত আকাই মন্ডলের ছেলে। আজ ১১ জুলাই শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত সপ্তাহে এক বাড়িতে মোটরসাইকেল চুরির ঘটনায় এলাকার মানুষদের মধ্যে চোর আতংক বিরাজ করছে। মহিষ চারটির মালিক জয়লান মন্ডলের সঙ্গে কথা হলে তিনি জানান,”অন্যান্য দিনের মতোই শুক্রবার দিবাগত রাতে (শনিবার ভোরে)গোয়াল ঘরে মহিষ বেঁধে রেখে ঘুমাতে যাই।প্রবল বৃষ্টি হওয়ার কারণে গভীর নিদ্রায় ঘুমিয়ে পরি।মাঝরাতের দিকে গোয়াল থেকে তিনটি মা মহিষ ও একটি বাচ্চা মহিষ সহ মোট ৪ টি মহিষ চুরি করে নিয়ে যায়।গোয়ালে ৫ টি মহিষ বাধা ছিলো একটি মহিষ রাগী ছিলো অপরিচত কাউকে দেখলে আক্রমন করতে যেতো,আক্রমন কারি রাগী মহিষটিকে দুরে গাছের সঙ্গে বেধে রেখে বাকি চারটি মহিষ নিয়ে পালিয়ে যায়।

 

ভোরে প্রতিবেশী বেধে রাখা মহিষটি দেখতে পেয়ে আমাদের বাড়িতে জানায়। তখন-ই আমি গোয়ালে এসে দেখি মহিষ চারটি নাই। বিভিন্ন যায়গায় খোঁজাখোজি বা আত্নীয় মারফত খবর করেও মহিষ চারটির সন্ধান পাইনি। মহিষ চারটির বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষক জয়নাল মন্ডল। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে শোকের ছায়া পড়েছে।কান্নার আহাজারিতে ভেঙ্গে পড়েছে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার।এলাকাবাসী তাদের পাশে থেকে মানসিক ভাবে শান্তনা দিচ্ছেন। জয়নাল মন্ডলের স্ত্রী কান্নাজড়িত কন্ঠে বলেন,”আমি মহিষগুলোকে নিজের সন্তানের মত লালন পালন করেছি। অনেক কষ্ট,পরিশ্রম করে খেয় না খেয়ে মহিষ গুলোকে বড় করেছি।ভেতরটা ফেটে যাচ্ছে,এ বেদনা যেন নিজের সন্তান হারানোর চেয়েও বেশি।” জয়নাল মন্ডলের বড় মেয়ে জানান,”আমার বাপের একমাত্র উপার্জনের ব্যবস্থা ছিলো এই মহিষগুলো।আমার বাপ ও ভাই কঠোর পরিশ্রম করে মহিষগুলোকে লালন পালন করে আসছে।

 

আল্লাহর কাছে দোয়া করি আমার বাপের মহিষগুলো যেন ফিরে পাই।” তিনি আরো কান্না জরা কন্ঠে জানান,”এ ঘটনায় আমরা প্রবলভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি যেন ওনারা আমাদের মহিষগুলো ফিরে পেতে সাহায্যে করবেন।এ ব্যাপারে সমাজের উচ্চ শ্রেণি ও জনপ্রতিনিধির কাছে আর্থিকভাবে সাহায্যে কামনা করছি।” এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় নানান রকম সমালোচনা সৃষ্টি হচ্ছে। পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যান,মেম্বারকে অবগত করা হয়েছে। এব্যাপারে চাটমোহর থানায় একটি সাধারন ডায়েরির প্রস্তুতি চলছে। উল্লেখ্য,পূর্বে কাতুলী গ্রামে বেশ কয়েক’টি বাড়িতে সিধেল চুরির ঘটনা ঘটেছে।গত সপ্তাহে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ও ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর