সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নৌযান দুর্ঘটনা এড়াতে ভাঙ্গুড়ায় পল্লী বিদ্যৎ সমিতির সাইনবোড ও মাইকিং

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

মোঃ আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভাঙ্গুড়া সাব জোনাল অফিসের বিল এলাকাগুলোতে নৌযান দুর্ঘটনা এড়াতে সর্তকীকরণ জন গুরুত্বপূর্ণ দৃর্শ্যমান স্থানগুলিতে সাইন বোড টাঙিয়ে দেওয়া ও মাইকিং করে সর্তক করা হয়েছে। ভাঙ্গুড়া সাবজোনাল অফিসের ‘দুর্যোগে আলোর গোরিলা’ টিম কর্তৃক গত পনেরো দিন ধরে তাদের অফিসিয়াল কাজের ফাঁকে ফাঁেক উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান ও সম্ভাব্য দুর্ঘটনা ঘটতে পারে এমন স্থানগুলিতে এই সর্তকীকরণ সাইন বোড টাঙানো ও মাইকিং করে সর্তক করা হয়।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভাঙ্গুড়া সাবজোনাল অফিস সূত্রে জানা গেছে, উপজেলার খানমরিচ,দিলপাশার ও অষ্টমনিষা ইউনিয়নের বেশিরভাগ এলাকা চলনবিল অঞ্চলের অন্তর্গত হওয়াতে এবারের আগাম বন্যার কারণে ঐ সকল এলাকার বৈদুতিক খুঁটি গুলি অনেকাংেশ পানির নিচে তলিয়ে যায়। ফলে বৈদুতিক তার গুলি পানির কাছাকাছি চলে আসে এবং নৌযান চালকদের অসর্তকতার ফলে ঘটতে পারে দুর্ঘটনা। তাই পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির ভাঙ্গুড়া সাব জোনাল অফিস ‘দুর্যোগে আলোর গোরিলা’ টিম কর্তৃক ঐ সকল চিহ্নিত স্থানে লাল নিশান টাঙানো, খানমরিচ, দিলপাশার ও অষ্টমনিষা ইউনিয়ন চেয়ারম্যান ও নৌকার মাঝিদের সাথে মতবিনিমিয় করে তাদের দুর্ঘটনা এড়িয়ে চলার বিষয়টি অবগত করে সর্তক করা ,মাইকিং করা ও জন গুরুত্বপূর্ণ দৃর্শ্যমান স্থান সমূহে সর্তকীকরণ সাই বোড টাঙানো হয়েছে। এরই মধ্যে বিলাঞ্চলের কৃষি কাজে ব্যবহৃত সেচ পাম্পগুলির লাইন বিছিন্ন করণ করে সে গুলিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে।

প্রসঙ্গত, চলনবিল অঞ্চলের এই এলাকাগুলোতে বর্ষা মৌসুমে বিভিন্ন স্থান থেকে নৌযান নিয়ে আগত পর্যটক ও যাত্রী নিয়ে চলাচল কারী নৌযানের মাঝিদের অসর্তকতার কারণে বিগত বছরগুলোতে কখনো কখনো দুর্ঘটনা ঘটে থাকত।

এবিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ-১ এর ভাঙ্গুড়া সাবজোনাল অফিসের এজিএম মোঃ মনির হোসেন বলেন, বিলাঞ্চলে বৈদ্যুতিক তারের সাথে আর একটিও যেনো দুর্ঘনা না ঘটে সে কারণে পর্যটকদের নৌযান ও যাত্রী বহনকারি নৌযান চালকদের সর্তক করার লক্ষ্যে নিয়মিত মাইকিং,জনগুরুত্বপূর্ণ দৃর্শ্যমান স্থান সমুহে সর্তকীকরণ সাইনবোড ও লাল কাপড় টাঙানোর পাশাপাশি মাঝিদের সাথে বৈঠক করে তাদেরকে সর্তক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর