মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মনিরামপুরে দিন দুপুরে ইজি বাইক চালক খুন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরের- মনিরামপুর উপজেলার দিগঙ্গা কুচলিয়া স্কুলের সামনে রফিকুল ইসলাম ওরফে (রফি) (৪৭) নামের এক ইজিবাইক চালককে গুলি ও জবাই করে হত্যা করেছে দুবৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম মনিরামপুর উপজেলার মধুপুর গ্রামের মৃত. আমারত শেখের ছেলে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ইজিবাইক চালিয়ে মনিরামপুর অভিমুখে যাবার সময় কুচলিয়া স্কুলের সামনে পৌছালে দূর্বৃত্তরা রফিকুলকে গুলি ও জবাই করে হত্যা করে। সে বুকে এবং মাথায় গুলি বিদ্ধ হয়।

 

তার মৃত্যু নিশ্চিত করতে গলা কাটা হয় বলে ধারনা করা হচ্ছে। হত্যাকান্ডে শিকার রফি অভয়নগর উপজেলার জনপ্রিয় আওয়ামী শ্রমিক নেতা কাউন্সিলর মোল্যা ওলিয়ার রহমান ও মনিরামপুরের প্রকাশ চেয়ারম্যান হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি। পরিচয় গোপন রাখার শর্তে এলাকার লোকজন জানান, ইজিবাইক চালক রফিকুল ইসলাম (রফি) একজন দূর্ধর্ষ সন্ত্রাসী ছিলেন।

 

একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন (চরমপন্থি) দলের সদস্য ছিলেন সে। স্থানীয় সংশিষ্ট ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন ও মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম রফিক হত্যার বিষয়টা নিশ্চিত করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর