মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নান্দাইলে বল্লমের আঘাতে প্রাণ গেল কিশোরীর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি :

দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সাথে জমির ভাগ ভাটোরা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শনিবার ৯ টার দিকে চাচাতো ভাইদের বল্লমের আঘাতে প্রাণ গেল ইতি আক্তার(২০) নামে এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। ইতি আক্তার উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি বাজুপাড়া গ্রামের শাহেদ ভূইয়ার মেয়ে। স্থানীয় ইউ পি সদস্য মাসুদ মিয়া জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত সমস্যা ছিল।

 

আগামী শুক্রবার স্থানীয় ভাবে সালিশীর মাধ্যমে ফয়সালা হওয়ার কথা ছিল। আজ সকালে শাহেদ ভূইয়া ও তার ছেলে শহিদ মিয়া জমিতে বীজ তলা তৈরি করতে গেলে, লাল মিয়ার ছেলে দুলাল ও রিপন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে । মারামারি ফিরাতে গিয়ে বল্লমের আঘাতে ইতি আক্তার গুরুতর আহত হলে। পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার প্রস্তুতি কালে সে মারা যায়।

 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি, মনসুর আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিন জনকে আটক করা হলেও তাদের পরিচয় প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেন ওসি তদন্ত আবুল হাসেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর