সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আটঘরিয়ায় মাস্ক গ্লোফস্ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন ড.মুসলিমা জাহান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

মাসুদ রানা আটঘরিয়া, পাবনা:

করোনা জয়ে স্বীকৃত শেখ হাসিনার নেতৃত্বে করোনা প্রতিরোধে উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন ড.মুসলিমা জাহান। পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলায় তার ব্যাপক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। প্রাণঘাতি করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে এলাকাবাসির উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আনুরোধ করছেন ড. মুসলিমা জাহান ময়না। তিনি বলেন জুলাই মাস পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

করোনা প্রতিরোধ উপলক্ষ্যে আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলায় ড. মুসলিমা জাহান বিভিন্ন হাটবাজারে পথচারিদের মাঝে মাস্ক, গ্লোফস্ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রখেছে। ড. মুসলিমা জাহান নিজেই এই দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে মাস্ক সহ করোনা প্রতিরোধে করনীয় সম্পর্কে প্রচারনা চালাচ্ছেন।

ইনফোমি ও ডে লাইট ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার (৪জুলাই) দিনব্যাপি দেবোত্তর বাজার ও আটঘরিয়া হাসপাতাল গেটের সামনে দোকানদার ও পথচারিদের মাঝে নিজ হাতে মাস্ক গ্লোফস্ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এসময় অধিকাংশ মানুষকে মাস্কবিহীন অবস্থায় বাজারে চলাচল করতে দেখা যায়। ড. মুসলিমা জাহান তাদের ডেকে মাস্ক পরিধান করতে বাধ্যতামূলক করেন।

ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে ২হাজার মাস্ক, ৫শ গ্লোফস্, ৫শ হ্যান্ড স্যানিটাইজার ব্যক্তির মাঝে বিনামূল্যে বিতরণ করেন তিনি। এসময় ড. মুসলিমা জাহান নিজেই করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনামুলক বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর