মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে বরসহ ৩জনকে ৬ মাসের সাজা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

বরিশালের আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে বরসহ ৩জনকে ৬মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের মৃত. মৃত্যুঞ্জয় মল্লিকের ছেলে মৃদুল মল্লিকের সাথে তার বাড়িতে শুক্রবার রাতে পাশ্ববর্তী কালকিনি উপজেলার চরবাহাদুরপুর গ্রামের জগদীশ মন্ডলের মেয়ে ও সিটিখান গার্লস স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী কেয়া মন্ডলের বিয়ের প্রস্তুতি চলছিল। ছেলের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুশান্ত কুমার ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে বর মৃদুল মল্লিক, তার মা সরস্বতী মল্লিক ও বান্য বিয়ের আয়োজনে সম্পৃক্ত থাকায় স্থানীয় মধুসুদন মল্লিকের ছেলে সুব্রত মল্লিককে বিয়ের আসর থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

 

গ্রেফতারকৃতদের বরসহ ওই তিনজনকে শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী অফিসার রওশন ইসলাম চৌধুরী বাল্য বিয়ের অপরাধে প্রত্যেককে ৬মাস করে কারাদন্ডের রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত উল্লেখিত তিন জনকে শনিবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর